ঝালকাঠি, বরিশাল এবং পিরোজপুরের সিমান্তবর্তী এলাকায় গড়ে উঠেছে এশিয়া মহাদেশের বৃহত্তম পেয়ারা বাগান। ঝালকাঠী জেলা শহর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে ভিমরুলিতে রয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় ভাসমান পেয়ারা বাজার (Floating Guava Market Barishal)। তিন দিক থেকে আসা খালের মোহনায় বসে ভিমরুলির এই ভাসমান পেয়ারা বাজার। যেভাবে যাবেন পেয়ারা বাজারে ,,, ভাসমান পেয়ারা বাজারে চাইলে অনেকভাবে যেতে পারবেন। নৌ, স্থল এমনকি আকাশপথেও যেতে পারেন। সবচেয়ে ভালো হয় নদীপথ, অর্থাৎ লঞ্চে যাওয়া। ঢাকা-বরিশাল-স্বরূপকাঠি-ঢাকা। সদরঘাট থেকে প্রতিদিন রাত ৮টায় বরিশালের উদ্দেশে ছেড়ে যায় অনেকগুলো বিলাসবহুল লঞ্চ। কোনো একটা পূর্ণিমার রাতে উঠে পড়লে বোনাস হিসেবে পাবেন মনোরম জ্যোৎস্না বিলাস। বরিশাল লঞ্চঘাট থেকে ৫০ টাকা রিস্কাভাড়া দিয়ে চলে যাবেন চৌমাথা। চৌমাথা থেকে লেগুনা পেয়ে যাবেন ,,আটঘর বাজারে যাওয়ার জন্য ভাড়া পরবে ৮০-৯০ টাকা । সেখান থেকে পেয়ারা বাজারে যাওয়ার জন্য ট্রলার কিংবা নৌকা পেয়ে যাবেন ট্রলার ভাড়া ১০০০ টাকা আর নৌকা ভাড়া ৬০০ টাকা ,, সময়ের সাথে সাথে ভাড়া পরিবর্তন হতে পারে । Follow me on Social Media : 👉Faceboo...
Comments
Post a Comment